দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঁচটি প্রদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে তালেবান সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, ‘অশ্লীল কার্যকলাপ প্রতিরোধের জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কুন্দুজ, বাদাখশান, বাগলান, তাখার ও বালখ প্রদেশে ফাইবার অপটিক ক্যাবলের সব সংযোগ কেটে দেওয়া হয়েছে। ফলে অফিস, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারনেটবিহীন হয়ে পড়েছে। তবে মোবাইল ডেটার মাধ্যমে সীমিত সংযোগ চালু থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর এটাই তালেবানের প্রথম বৃহৎ আকারের ইন্টারনেট নিষেধাজ্ঞা। এর আগে তারা নারীদের মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞা, বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ বন্ধসহ একাধিক কঠোর নিয়ম চালু করেছে। গত বছর তারা আনুষ্ঠানিকভাবে একাধিক ‘নৈতিকতা আইন’ প্রণয়ন করে, যার মধ্যে ছিল নারীদের মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা, পুরুষদের দাড়ি রাখা এবং গাড়িতে গান বাজানো নিষিদ্ধ করা।
সাবেক মার্কিন দূত জালমে খলিলজাদ এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেছেন। তিনি মন্তব্য করেন, ‘যদি সত্যিই পর্নোগ্রাফি ঠেকানো উদ্দেশ্য হয়, তাহলে ইসলামী বিশ্বের অনেক দেশের মতো ফিল্টার ব্যবহার করলেই যথেষ্ট হতো।’
তালেবানের এসব পদক্ষেপ নারীর অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় নতুন করে আঘাত হানছে বলে সমালোচনা করছে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল।
সূত্র: সিএনএন
এমএস/