দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার (১৪ সেপ্টেম্বর) হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
বিক্ষোভ শুরু হয়েছে দেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)’র কংগ্রেস নীতিমালা বাতিল এবং চলমান মামলার স্থগিতের দাবিতে। আন্দোলনকারীরা পতাকা হাতে রাজপথে নেমে সরাসরি এরদোগানের পদত্যাগের স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত এক বছরে আঙ্কারা প্রশাসন বিরোধী দলের সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমন-পীড়ন চালাচ্ছে। চলমান মামলার রায়ে বিরোধী দলীয় প্রধান একরেম ইমামোগলু, যিনি বর্তমানে কারাগারে আছেন, ক্ষমতাচ্যুত হতে পারেন।
ইমামোগলু পাঠানো বার্তায় বলেন, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করছে। এই বার্তা আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে পাঠানো হয়।
উল্লেখ্য, গত মার্চে ইমামোগলু গ্রেফতার হওয়ার পর থেকেই তুরস্কে রাজনৈতিক অস্থিরতা, লিরার ক্রমাগত দরপতন এবং অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে।
এমএস/