• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রাশিয়ার ভয়াবহ হামলার পর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওপর যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববারের হামলায় অন্তত চারজন নিহত হন, তাদের মধ্যে একজন মা ও তার শিশু ছিল। এ ঘটনায় প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন জানিয়েছে, হামলায় অন্তত ৮১০টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এই হামলার পর পশ্চিমা দেশগুলোর ওপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার চাপ বেড়েছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কোনো নিষেধাজ্ঞাই রাশিয়াকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করতে পারবে না।

সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, তিনি পরিস্থিতি নিয়ে ‘খুশি নন’। এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও বাস্তবে তেমন কিছু করেননি। রোববার তাকে প্রশ্ন করা হলে, তিনি দ্বিতীয় ধাপে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কি না, জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি প্রস্তুত আছি।’ তবে বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপে রাজি হয়, তবে রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে এবং পুতিনকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে।

তিনি বলেন, ‘এখন লড়াই হচ্ছে— কতদিন ইউক্রেনীয় সেনারা টিকতে পারে বনাম কতদিন রাশিয়ার অর্থনীতি টিকে থাকতে পারে।’

গত মাসে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি হওয়া পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসায়, কারণ দিল্লি রাশিয়ার তেল কেনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের ব্যবস্থা অন্য দেশগুলোর ক্ষেত্রেও নেওয়া হতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় কয়েকজন নেতা এ সপ্তাহের শুরুতে ওয়াশিংটন সফর করবেন যুদ্ধ বন্ধে নতুন কৌশল নিয়ে আলোচনা করতে। তিনি আরও জানিয়েছেন, শিগগিরই পুতিনের সঙ্গেও কথা বলবেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে সব ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে। তিনি ট্রাম্পের শুল্ক আরোপের কৌশলকে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেন।

আরও পড়ুন

জেরুজালেমে বাসে হামলা, নিহত ৫ 

ইসরায়েলি হামলায় গাজার আরেক বহুতল ভবন ধ্বংস

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে (মার্চ ২০২২) রাশিয়া তেল ও গ্যাস বিক্রি করে প্রায় ৯৮৫ বিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কিনেছে চীন ও ভারত। ইউরোপীয় ইউনিয়ন উল্লেখযোগ্যভাবে কমালেও এখনও পুরোপুরি বন্ধ করতে পারেনি।

অন্যদিকে রাশিয়া বিকল্প বাজার খুঁজছে। গত সপ্তাহে বেইজিংয়ে এক বৈঠকে মস্কো জানিয়েছে, তারা চীনে গ্যাস সরবরাহ আরও বাড়াবে। এছাড়া তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক+ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক তেলের দাম কমিয়ে পশ্চিমা দেশগুলোর চাপ প্রয়োগের কৌশলকে জটিল করে তুলতে পারে।

এমএস/

  • ট্রাম্প
  • রাশিয়া
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।