দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।
জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, ৬২ নম্বর একটি যাত্রীবাহী বাসে উঠে সশস্ত্র হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, ‘আমরা গুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে রাস্তায়, বাসস্টপে ও ফুটপাথে রক্তাক্ত মানুষ পড়ে ছিল। চারদিকে ভাঙা কাঁচ ছড়িয়ে ছিল।’
ইউনাইটেড হাতজালাহ’র মেডিকেল টিমও ঘটনাস্থলে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, হামলার পর জেরুজালেমের ভেতর-বাহিরের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে। তবে তারা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এমএস/