• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইন্দোনেশিয়ায় ট্যাক্সিচালকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, তিনজন নিহত

দেশ টিভি ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় রাইডশেয়ারিং ট্যাক্সিচালকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস আকার ধারণ করেছে। রাজধানী জাকার্তাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এই আন্দোলনে তিনজন নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবিসি জানিয়েছে, ২১ বছরের আফফান কুরনিয়াওয়ান নামের ওই চালককে বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়। এরপর থেকে টানা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশজুড়ে নানা শহর।

শুক্রবার কুরনিয়াওয়ানের জানাজায় হাজারো মানুষ অংশ নেন। সহকর্মীরা তাকে শেষ বিদায় জানাতে যানবাহনের শোভাযাত্রায় অংশ নেন। উপস্থিত ছিলেন জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি, সাবেক গভর্নর আনিস বাসওয়েদানসহ বেশ কয়েকজন রাজনীতিক। তারা তদন্তের আশ্বাস দিলেও শান্তি বজায় রাখার আহ্বান জানান। পুলিশ প্রধান প্রকাশ্যে ক্ষমাও চান।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো নিহত চালকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগে আমি হতবাক ও হতাশ।' এ ঘটনায় দুঃখপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সহিংসতার কারণে তিনি চীন সফর বাতিল করেছেন।

এদিকে কুরনিয়াওয়ানের মৃত্যুতে গোজেক অ্যাপের চালকসহ হাজারো ডেলিভারি রাইডার বিক্ষোভে যোগ দেন। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, শোকার্ত জনতা সড়কজুড়ে সবুজ জ্যাকেট পরে জড়ো হয়েছেন। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, 'প্রতিটি সবুজ জ্যাকেটের পেছনে থাকে একটি পরিবার, প্রার্থনা আর সংগ্রাম। আফফানের মৃত্যু আমাদের সবার জন্য গভীর শোকের।' কোম্পানি তার পরিবারের সহায়তারও ঘোষণা দিয়েছে।

শনিবার বিক্ষোভকারীরা পূর্ব ইন্দোনেশিয়ার একটি কাউন্সিল ভবনে অগ্নিসংযোগ করলে অন্তত তিনজন প্রাণ হারান। রাজধানীসহ বালি, বান্দুং, সুরাকার্তা ও মেডানেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় পুলিশের সাত সদস্যকে পেশাগত আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

গাজা সিটি ঘিরে ইসরায়েলের হামলা, নিরাপত্তা বৈঠক ডাকলেন নেতানিয়াহু

হুথি প্রধানমন্ত্রী নিহতের দায় স্বীকার ইসরায়েলের

বিক্ষোভকারীদের মূল দাবি—সংসদ সদস্যদের জন্য ঘোষিত নতুন ভাতা বাতিল (প্রতি মাসে প্রায় ৫০ মিলিয়ন রুপিয়া, যা ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ), ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর কমানো এবং দুর্নীতিবিরোধী ব্যবস্থা জোরদার।

সহিংসতা রোধে ইন্দোনেশিয়ায় টিকটক কয়েক দিনের জন্য লাইভ ফিচার বন্ধ রেখেছে।

এমএস/

  • ইন্দোনেশিয়া
  • জাকার্তা
এ সম্পর্কিত আরও খবর
ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।