দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে পাহাড়ি অঞ্চলে নিখোঁজ হয়ে গেছে এক বিমান। দেশটির জাভা ও সুলাওয়েসি দ্বীপের মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলের কাছে পৌঁছানোর সময় গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এর পরপরই একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। খবর অ্যাসোসিয়েট প্রেস (এপি)
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ১৭ মিনিটে দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলার পাহাড়ি এলাকা লেয়াং-লেয়াং অঞ্চলে সর্বশেষ বিমানটিকে করা শনাক্ত হয়েছিল।
এপির খবরে বলা হয়, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ বিমানটি যোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করছিল।
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র এন্দাহ পূর্ণমা সারি জানান, বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। সর্বশেষ এটি সুলাওয়েসি প্রদেশের মারোস জেলার পাহাড়ি এলাকা লেয়াং-লেয়াং অঞ্চলে সর্বশেষ বিমানটিকে শনাক্ত করা হয়।
সারি এক বিবৃতিতে বলেন, একাধিক অনুসন্ধান ও উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। এসব দলে বিমান বাহিনীর হেলিকপ্টার, ড্রোন এবং স্থল ইউনিট সহায়তা দিচ্ছে।
মেরিন অ্যাফেয়ার্স অ্যান্ড ফিশারিজ মন্ত্রী সাকতি ওয়াহিউ ত্রেঙ্গগোনো শনিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তার মন্ত্রণালয়ের তিনজন কর্মচারী এই ফ্লাইটে ছিলেন। তারা ইন্দোনেশিয়ার মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রমে সহায়তার জন্য একটি আকাশপথে সামুদ্রিক নজরদারি মিশনে অংশ ছিলেন।
বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ রাষ্ট্র ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৮ কোটিরও বেশি এবং দেশটির ১৭ হাজারের বেশি দ্বীপকে সংযুক্ত রাখতে বিমান ও ফেরি পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে নিরাপত্তা মানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি স্থল, সমুদ্র ও আকাশপথে একাধিক পরিবহন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে।
এবি/