• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হুথি প্রধানমন্ত্রী নিহতের দায় স্বীকার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি ও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী সানায় ওই হামলা চালানো হয় বলে শনিবার (৩০ আগস্ট) হুথিরা নিশ্চিত করেছে। এতে আরও অনেকে গুরুতর আহত হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত এক ভিডিও বার্তায় বলেন,'আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করছি, শহীদ ও আহতদের পরিবার এবং ইয়েমেনের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি— এই হত্যার প্রতিশোধ আমরা নেব, আর ক্ষতকে আমরা বিজয়ে পরিণত করব।'

এটি হুথিদের ইরান-সমর্থিত সরকারের ওপর ইসরায়েলের সবচেয়ে বড় আঘাত বলে মনে করা হচ্ছে। নিহত প্রধানমন্ত্রী আল-রাহাবি ছিলেন দলটির সর্বোচ্চ পর্যায়ের নেতা, যাকে এ পর্যন্ত টার্গেট করেছে ইসরায়েল। হামলার সময় হুথি মন্ত্রিসভার একটি বৈঠক চলছিল, যেখানে গত বছরের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছিল এবং সংগঠনের গোপনীয় নেতা ভিডিও ভাষণ দেওয়ার কথা ছিল।

হামলার পর হুথিদের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি হুথি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আমরা সব স্তরে প্রস্তুত, মার্কিন সমর্থিত ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।'

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার দায় স্বীকার করে বলেন, হুথি নেতৃত্বের ওপর এটি এক অভূতপূর্ব আঘাত। তার ভাষায়, হুথি প্রধানমন্ত্রী, অধিকাংশ মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা নিহত বা আহত হয়েছেন।

হুথিরা দীর্ঘদিন ধরে লোহিত সাগরের জাহাজে হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৭ ফিলিস্তিনির

গাজা যুদ্ধ নিয়ে বিভক্ত ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা

এর আগে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর একাধিক শীর্ষ নেতাকে হত্যা করেছে। গত বছর ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে। কয়েক মাস পর বৈরুতে বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। গাজায় নিহত হন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং সম্প্রতি তার ভাই মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুও নিশ্চিত করেছে সংগঠনটি।

প্রথমবারের মতো এবার সরাসরি হুথি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাল ইসরায়েল। এর আগে ইয়েমেনে তাদের হামলা প্রধানত সামরিক ঘাঁটি বা বিদ্রোহীদের ব্যবহার করা অবকাঠামোতেই সীমিত ছিল। তবে এবার রাজধানী সানার প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থাকা সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি মজুতস্থলেও আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে। তখন থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও বিদ্রোহীদের ক্ষমতা সরানো যায়নি। বর্তমানে তারা উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

  • হুথি
  • ইয়েমেন
  • ইসরায়েল
এ সম্পর্কিত আরও খবর
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
দক্ষিণ লেবাননের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
দক্ষিণ লেবাননের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
লেবাননের সীমানায় আইডিএফের গুলিতে এক ইসরায়েলি নিহত
লেবাননের সীমানায় আইডিএফের গুলিতে এক ইসরায়েলি নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।