দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে উড়োজাহাজটিতে থাকা ১১ জন আরোহীর কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি।
রয়টার্স জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কুয়াশাচ্ছন্ন একটি পাহাড়ি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, এটিআর ৪২-৫০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জাকার্তা থেকে মাকাসার যাচ্ছিল। দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলের আকাশসীমায় পৌঁছানোর পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উড়োজাহাজটিতে ৮ জন ক্রু সদস্য ও ৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ সুলাওয়েসির উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার স্থানীয় টেলিভিশনকে জানান, ধ্বংসাবশেষ উদ্ধারের পর নিখোঁজ যাত্রী ও ক্রুদের সন্ধানে প্রায় ১ হাজার ২০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হবে। তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।
এমএস/