• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শান্তিচুক্তির অংশ হিসেবে বাফার জোন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৫, ১৮:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়ার বাহিনীর মাঝে বাফার জোন তৈরির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তার মতে, এ ধরনের প্রস্তাব আধুনিক যুদ্ধ বাস্তবতাকে উপেক্ষা করে।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা আজকের যুদ্ধের প্রযুক্তিগত অবস্থা বোঝে না, কেবল তারাই বাফার জোনের কথা বলতে পারে।’

বিবিসি জানিয়েছে, সম্প্রতি ইউরোপীয় নেতাদের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। তবে জেলেনস্কির মতে, ড্রোন-নির্ভর আধুনিক যুদ্ধে এমন একটি অঞ্চল কার্যত ইতোমধ্যেই বিদ্যমান।

তিনি বলেন, ‘আজ আমাদের ভারী অস্ত্র একে অপরের থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে রাখা হয়। কারণ কাছাকাছি আনলেই ড্রোন হামলার ঝুঁকি থাকে। তাই ইতোমধ্যেই এক ধরনের ‘ডেড জোন’ বা ‘গ্রে জোন’ তৈরি হয়েছে।’

জেলেনস্কি আরও স্পষ্ট করেন, বাফার জোন মানে ইউক্রেনকে কিছু এলাকা ছেড়ে দেওয়া—এমন ধারণা তিনি মানতে রাজি নন। তার ভাষায়, ‘রাশিয়া যদি আরও দূরে যেতে চায়, তবে তাদের উচিত ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে সরে যাওয়া।’

তিনি অভিযোগ করেন, রাশিয়া এখনো কূটনীতির জন্য প্রস্তুত নয়, বরং যুদ্ধের ইতি টানা বিলম্বিত করার পথ খুঁজছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা গতি হারাচ্ছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের পর পুতিন-জেলেনস্কি শীর্ষ সম্মেলনের আশা তৈরি হয়েছিল। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন, এমন বৈঠক হওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই।

গত বৃহস্পতিবার রাশিয়া কিয়েভে একযোগে ৬০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে অন্তত ২৩ জন নিহত হন। এ হামলা ছিল যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আকাশি আক্রমণ। এমনকি দুটি ক্ষেপণাস্ত্র ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ের কাছেও গিয়ে পড়ে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর মার্জ হামলার পর রাশিয়ার ওপর আরও চাপ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবারের মধ্যে আলোচনায় সম্মত না হলে আবারও প্রমাণ হবে পুতিন কেবল সময়ক্ষেপণ করছেন।

আরও পড়ুন

৭ বছর পর চীন সফরে মোদি, বৈঠকে বসবেন শি জিনপিংয়ের সঙ্গে

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক নিউইয়র্কে মার্কিন বিশেষ দূত, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব শান্তি উদ্যোগকে ইউক্রেন স্বাগত জানালেও প্রতিবারই রাশিয়ার কারণে তা আটকে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, যদি রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি হয় তবে ইউক্রেনকে ন্যাটো ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমা প্রস্তাবগুলোকে একপেশে আখ্যা দিয়ে বলেছেন, এগুলো রাশিয়ার নিরাপত্তা স্বার্থ বিবেচনায় নিচ্ছে না।

এমএস/

  • জেলেনস্কি
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
ট্রাম্পের প্রতি জেলেনস্কির আহ্বান: ইউক্রেনের পাশে থাকুন
ট্রাম্পের প্রতি জেলেনস্কির আহ্বান: ইউক্রেনের পাশে থাকুন
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইউক্রেন ছাড়ার সময় সাবেক জ্বালানিমন্ত্রী আটক
ইউক্রেন ছাড়ার সময় সাবেক জ্বালানিমন্ত্রী আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।