দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের প্রথম ছয় মাসেই ১৯৭ জনের নিখোঁজ সংক্রান্ত প্রতিবেদন জমা পড়েছে 'পাকিস্তান কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসপিয়ারেন্সে'। গত সোমবার প্রকাশিত কমিশনের এক প্রতিবেদনের বরাতে ডন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৩০ জুন পর্যন্ত কমিশনে নিখোঁজের ঘটনা লিপিবদ্ধ ছিল ১০ হাজার ২৮৫টি। এ সময়ের মোট নিষ্পত্তি করা হয়েছে ৮ হাজার ১৫টি। খুঁজে পাওয়া গেছে ৬ হাজার ৪৬৪ জনকে।
নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি বা সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনতেই ২০১১ সালে এই কমিশন গঠন হয়েছিল।
কমিশনের হিসাবে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে ২২৬টি নিখোঁজের ঘটনা তারা নিষ্ক্রিয় করে। ২ হাজার ২৭০টি ঘটনা ঝুলে ছিল, বাড়ি ফেরে ৪ হাজার ৫১৪ জন। বিভিন্ন জায়গায় বন্দী ছিলেন ১ হাজার ২ জন, কারাগারে ছিলেন ৬৭১ জন এবং ২২৭ জনকে মৃত পাওয়া যায়।
ওই বছরের জুনে ৪৭ জনের নিখোঁজের খবর পাওয়া যায়। এর মধ্যে ১৩ জন জোরপূর্বক গুমের ঘটনার বাইরে ছিলেন৷ নয়জন বাড়ি ফেরেন, তিনজন বন্দী ছিলেন, দুজন ছিলেন কারাগারে এবং একজনের মরদেহ পাওয়া যায়।
গত ২৩ এপ্রিল আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, নিখোঁজের ঘটনাগুলো রাতারাতিই সমাধান হবে না। তবে সরকার একটি সমাধান বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।