দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সামরিক অভিযানে নয় জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং সোমবার (২ জুলাই) এ তথ্য প্রকাশ করেছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ অঞ্চলে অভিযানে জঙ্গি কমান্ডার নাজিব ওরফে আব্দুর রেহমান ও জঙ্গি নেতা ইশফাক ওরফে মুয়াবিয়াসহ সাতজন নিহত হয়েছে।
নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। নিহতরা ওই অঞ্চলে নানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের আগে থেকেই খুঁজছিলো।
লাক্কি মারওয়াত জেলায় সেনাবাহিনী দ্বিতীয় অভিযান পরিচালনা করে। সেখানে অপারেশন চলাকালে দুই জঙ্গি নিহত হয়।
দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জঙ্গি নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আরবনিউজ।
এমএ