দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তীব্র দাপদাহে ভুগছে পাকিস্তানের করাচির সাধারণ মানুষ। এর মধ্যেই সেখানে ব্যাপক লোডশেডিং ও বিদ্যুত ঘাটতির কারণে গরমে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করাচিতে তাপপ্রবাহ আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আরাম আয়েশের সুযোগও কমেছে। শহরের ব্যবসায়ী সম্প্রদায়ের কিছু ব্যক্তি মানুষকে সাহায্য করার জন্য ওয়াটার ক্যাম্প স্থাপনের মত কিছু উদ্যোগ নিয়েছে।
তেমনই একটি ওয়াটার ক্যাম্পে কর্মরত দিনমজুর মুহাম্মদ ইকবাল বলেন, “মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে । সরকারের কাছে আমরা অনুরোধ করছি লোডশেডিং বন্ধ করে এই ধরনের ক্যাম্পের আয়োজন করতে, যাতে মানুষ গরমে বাঁচতে পারে।”
তীব্র গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে জানিয়ে তিনি বলেন, “এক্ষেত্রে শুধু সরকারই কিছু করতে পারে, আমরা জনগণকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। প্রকৃত খারাপ পরিস্থিতি মূল্যায়ন করে সে অনুযায়ী গুরুতর পদক্ষেপ নিতে সরকারকে কিছু কমিটি করে জরিপ করতে হবে। কারণ দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।”
নাসির খান নামে এক রিকশাচালক বলেন, “আমাদের এলাকা অনেক কষ্টে আছে। আমাদের এলাকায় পানি সরবরাহ করার পর প্রায় ২০ দিন হয়ে গেছে। দিনে ১৬ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। সরকারি স্কুলগুলো বন্ধ রাখা হলেও বেসরকারি স্কুলগুলো খোলা আছে। এসব স্কুলের শিক্ষার্থীরা উচ্চ তাপমাত্রায়ও স্কুলে যাচ্ছে। তবে বাসায় ফিরতে পারছে না। কারণ ১৬ ঘণ্টারও বেশি বিদ্যুৎ থাকছে না। এটিই করাচির মানুষের বাস্তব অবস্থা।”