দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় সাজা হয়েছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। তবে, সেই মামলায় আপিল করে খালাস পেয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক প্রধান। একই মামলা থেকে রেহাই পেয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশিও। ইমরান খানের আইনজীবী ও তার দল আজ সোমবার (৩ জুন) বিষয়টি জানিয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানায়, পাকিস্তানের সর্বোচ্চ আদালত গোপন নথি ফাঁস মামলায় ইমরান খানকে খালাস করে দিয়েছেন। খালাস পেলেও এখনও কারাগারে থাকতে হবে সাবেক এই ক্রিকেটারকে। কারণ, রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় কারাদণ্ড বহাল রয়েছে তার।
রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় পাকিস্তানের একটি বিশেষ আদালত গত বছর ১০ বছরের কারাদণ্ড দেয় ৭১ বছর বয়সী ইমরান খানকে। গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।
পিটিআইয়ের আইন বিষয়ক মুখপাত্র নাঈম পাঞ্জুথা সোশ্যাল প্ল্যাটফর্মে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, আল্লাহকে ধন্যবাদ, সাজা বাতিল হয়েছে।
২০২৩ সালের আগস্টে ইমরান খান ও কোরেইশির বিরুদ্ধে মামলাটি করা হয়। ইমরান খানের দাবি, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী ষড়যন্ত্র করে তার সরকারকে উৎখাত করেছে। আর গোপন নথি ফাঁসের ঘটনা তারই প্রমাণ। তবে, অভিযোগ অস্বীকার করে আসছে ওয়াশিংটন ও পাকিস্তানের সেনাবাহিনী।
খালাসের পর ইমরান খানের আইনজীবী আলি জাফর সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা আমাদের জয়ের উদযাপন করব।
এম