দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার (MQ-9 Reaper) ড্রোন ভূপাতিত করার দাবী করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীরা। বুধবার (২৯ মে) হুথি বিদ্রোহীদের এ সংক্রান্ত ফুটেজ প্রকাশ করেছে।
তারা জানিয়েছে, বিমানটিকে ইয়েমেনের মধ্য মারিব প্রদেশের একটি মরুভূমিতে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করা হয়। শুধুমাত্র মে মাসে তারা এ ধরণের তিনটি যুদ্ধযান ভূপাতিত করেছে।
হুথিদের প্রকাশিত ভিডিওটি দ্য অ্যাসোসিয়েটেড প্রেস বিশ্লেষনের পরে মরুভূমিতে পড়ে থাকা বিমানকে এমকিউ-৯ রিপার হিসেবে নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়ার পরে এটি দুই ভাগে আলাদা হয়ে যায়। ড্রোনটি সেখানে অবতরণ করার পরে এর একটি হ্যাচ খোলা হয়েছে বলে মনে হচ্ছে। যদিও বিস্ফোরণের পরও ড্রোনটি অনেকাংশে অক্ষত ছিল।
তবে, মার্কিন এই ড্রোনটিতে কোন কোন নিশ্চিতকরণ চিহ্ন বহন করতে দেখা যায়নি।
ইয়েমেনের মারিবের কর্তৃপক্ষের দায়িত্বশীল কোন ব্যক্তি ড্রোনটির অস্তিত্ব স্বীকার করেনি।
গোয়েন্দা বিষয় নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এপিকে বলেন, "ইউএস এয়ার ফোর্স ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বের এলাকায় পরিচালিত কোনো বিমান হারায়নি।" ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকার করেন।
এম