দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘকে এক হাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থেকে নিরাপরাধ ফিলিস্তিনিদের রক্ষা করতে না পারায় তিনি বলেছেন, গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মে) তার দল একে পার্টির আইনপ্রণেতাদের এরদোয়ান বলেন, জাতিসংঘ নিজের কর্মীদেরই রক্ষা করতে পারে না। আপনারা কোন কাজটা করার অপেক্ষায় আছেন?
গত রোববার রাফার একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। শরণার্থীশিবিরে এই ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে ওঠে সমালোচনার ঝড়। জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরপরেই এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
শুধু জাতিসংঘ নয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও সমালোচনা করেছেন তুর্কি প্রেসেডেন্ট। তিনি বলেন, মুসলিম বিশ্বের কাছে আমার কিছু কথা বলার আছে, আপনারা একটি সাধারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিসের অপেক্ষা করছেন? ইসরায়েল শুধু গাজার জন্য নয়, সমগ্র মানবতার জন্য হুমকি।
গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
এম