দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমস্টারডামের শিফোল বিমানবন্দরে কেএলএম যাত্রীবাহী বিমানের চলমান জেট ইঞ্জিনের মধ্যে পড়ে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মে) বিকেলে কেএল১৩৪১ ফ্লাইটটি ডেনমার্কের উদ্দেস্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় এই দূর্ঘটনা ঘটে।
এয়ারলাইনস কর্তৃপক্ষের সূত্রে বার্তা সংস্থা ডেইলিমেইলের প্রতিবেদনে লিখেছে, বিমানে থাকা যাত্রী এবং এর কর্মীরা ঘটনাটি নিজ চোখে দেখেছেন। এ বিষয়ে বিমান সংস্থা তদন্তের কথা জানিয়েছে।
নেদারল্যান্ডের সামরিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। রয়েল নেদারল্যান্ডস চৌকস বাহিনী এক্স পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর ওই বিমান থেকে সব যাত্রী এবং কর্মীদের নামিয়ে আনা হয়।
একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় খুঁজে পাওয়া যায়নি এবং তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তাও জানা যায়নি।
একাধিক ডাচ মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি বিমানবন্দরের একজন কর্মী হতে পারেন। যিনি বিমানটি উড্ডয়নে আগে নির্দিষ্ট কাজ করছিলেন।
গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান অ্যান্তোনিও একটি বিমানের ইঞ্জিনে এমন ঘটনা ঘটে।
এম