• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ৪ জাহাজে হুতিদের ক্ষেপনাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ জুন ২০২৪, ১১:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: জেরুজালেম পোস্ট
ছবি: জেরুজালেম পোস্ট

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও ভূমধ্যসাগরে চারটি জাহাজকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার (২৮ জুন) এক টেলিভিশন বিবৃতিতে এ দাবি করেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এছাড়া ভূমধ্যসাগরে দুটিসহ মোট ৪টি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইয়াহিয়া সারি বলেছেন, তারা তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেটি সরাসরি আঘাত হেনেছে। লোহিত সাগরে আইওনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাংকার ও ভূমধ্যসাগরে জোহানেস মায়েরস্ক জাহাজেও হামলা করেছে হুতিরা।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার নিশ্চিত করেছে যে, অজ্ঞাত দেশের একটি জাহাজ ইয়েমেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বন্দর শহর হোদেইদার উপকূল থেকে যাত্রা করছিল। যাত্রাপথে এই জাহাজটির আশে-পাশে পাঁচটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে।

বৃহস্পতিবার লোহিত সাগরের মধ্য দিয়ে ভ্রমণকারী অন্য একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এতে জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত বন্দর শহর হোদেইদা উপকূলে জাহাজটি বেতারের মাধ্যমে আঘাত পাওয়ার কথা প্রচার করে। বেসরকারী নিরাপত্তা সংস্থা অ্যামব্রে প্রথম এ ব্যাপারে রিপোর্ট প্রকাশ করেছিল। অ্যামব্রেয়ের মতে, এ অঞ্চলে টহলে থাকা একটি যুদ্ধজাহাজ থেকে প্রতি-আক্রমণ করা হয়েছিল।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার পরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউকেএমটিও বলেছে, "আক্রমণের ধরনটি জলবাহিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হিসাবে রিপোর্ট করা হয়েছে। জাহাজ এবং ক্রুরা নিরাপদে আছে এবং জাহাজটি নিরাপদে তাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে।"

আরও পড়ুন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১২ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণে নিহত ১৮

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন জলপথে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিরা হামলা শুরু করার পর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক জাহাজই সুয়েজ খাল-লোহিত সাগর জলপথ এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছে, এতে সময় ও খরচ উভয়ই বৃদ্ধি পাচ্ছে।

এই অঞ্চলে হুতিদের হামলার কারণে গত নভেম্বর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। অনেক জাহাজ লোহিত সাগরে হয়ে সুয়েজ খালের দিকে না গিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে দীর্ঘ পথ ঘুরতে বাধ্য হয়েছে।

এমএ

  • হুথি বিদ্রোহী
  • জাহাজে হামলা
  • লোহিত সাগর
  • ভূমধ্যসাগর
এ সম্পর্কিত আরও খবর
ভূমধ্যসাগরে মারা যাওয়া ১১ বাংলাদেশির ৩ জনই মাদারীপুরের
ভূমধ্যসাগরে মারা যাওয়া ১১ বাংলাদেশির ৩ জনই মাদারীপুরের
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা
ভূমধ্যসাগরে ৩ দিন ধরে নৌকায় ভাসছিলেন ৩৫ বাংলাদেশি
ভূমধ্যসাগরে ৩ দিন ধরে নৌকায় ভাসছিলেন ৩৫ বাংলাদেশি
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধ জাহাজ
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধ জাহাজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।