দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত পাঁচ চীনা নাগরিকের পরিবারকে ২.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে সরকার। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাতে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
গত ২৬ মার্চ পাকিস্তানের দাশু জলবিদ্যুৎ প্রকল্পের পাঁচ চীনা প্রকৌশলীকে বহনকারী গাড়িতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সেসময় গাড়ির চালকসহ পাঁচ প্রকৌশলীর সবাই নিহত হন। কর্মস্থলে যাওয়ার পথে তারা হামলার শিকার হন।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ২.৫৮ মিলিয়ন ক্ষতিপূরণ ছাড়াও চীনা প্রকৌশলীদের সঙ্গে নিহত পাকিস্তানি গাড়ি চালকের পরিবারকে ৮ হাজার ৯৫০ ডলার ক্ষতিপূরণ দেবে সরকার।
পাকিস্তান সরকার বলছে, হামলার ওই পরিকল্পনা হয়েছিল আফগানিস্তানে। হামলাকারী ছিলেন আফগানিস্তানের নাগরিক। তবে, আফগান তালেবান সরকার ও পাকিস্তানি জঙ্গিরা অভিযোগ অস্বীকার করে আসছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেবের নেতৃত্বে এক সভার পর ক্ষতিপূরণের ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সরকার।
চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের আওতায় হাজারো চীনা নাগরিক কাজ করছে পাকিস্তানে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সময় তারা হামলার শিকার হয়েছেন।