দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাইবার পাখতুনখোয়ায় চীনা নাগরিকদের চলাচলের জন্য সাঁজোয়া যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। বুধবার এক বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ডন জানিয়েছে, হাজারা রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তাহির আইয়ুব খান বলেন, “যেহেতু আমরা চীনা নাগরিকদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছি, তাই সরকারের নির্দেশনা অনুযায়ী সাঁজোয়া যান ছাড়া খাইবার পাখতুনখোয়ায় তাদের ভ্রমণ করা উচিত নয়।”
কাগান উপত্যকার মালকান্দি এলাকায় সুকি কিনারি জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ডাকা বৈঠকে একথা জানান পুলিশ কর্মকর্তা আইয়ুব খান। ওই বৈঠকে নিরাপত্তা কর্মী, চীনা প্রকৌশলী এবং প্রকল্প ব্যবস্থাপকসহ মূল স্টেকহোল্ডারও উপস্থিত ছিলেন।
আলোচনায় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের সঙ্গে জড়িতদের জীবন রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। সুকি কিনারি এবং বালাকোট জলবিদ্যুৎ প্রকল্পের সাইটগুলো পরিদর্শন করে ডিআইজি তাহির আইয়ুব নিরাপত্তার উচ্চ মান বজায় রাখার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনির জানান, চীনা প্রকৌশলী ও শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে আট ফুটের কম উচ্চতার সীমানা প্রাচীর থাকবে। বাড়তি সুরক্ষার জন্য সম্ভাব্যভাবে কাঁটাতার দেওয়া হবে তার ওপরে।