দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২০২৩ সালে শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে অনেক বেশি ছিল বলে জানিয়েছে সাসটেইনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসএসডিও)। সহিংসতা রোধে তাই প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি প্রাসঙ্গিক পদক্ষেপ।
দি নিউজ জানিয়েছে, গত বছর পাঞ্জাবে ২ হাজার ৫৩৪ শিশু অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮৯১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।
এসএসডিওর সমীক্ষা অনুযায়ী, শিশুর প্রতি বেশিরভাগ অপরাধের ঘটনাগুলোর মধ্যে রয়েছে অপহরণ। গত বছর ২৫৩৪ টি অপহরণের ঘটনা ঘটলেও তার আগের বছর ২০২২ সালে অপহরণের ঘটনা ঘটে ২ হাজার ৫৩৯টি। অপহরণের এই চিত্রে দেখা যাচ্ছে, তেমন কোনো পরিবর্তনই নেই। সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবে গত বছর গরে প্রতিদিন সাতটি শিশু অপহরণের শিকার হয়েছে।
অপহরণের ঘটনাগুলোর সবথেকে বেশি ঘটেছে লাহোরে, সেখানে ৮৪০টি অপহরণের ঘটনা ঘটে। এরপর শিয়ালকোটে ১৯৪টি এবং গুজরানওলায় ১৪৩টি অপহরণের ঘটনা ঘটে।
শিশুদের প্রতি যৌন নিপীড়নও প্রধান উদ্বেগের বিষয়। গত বছর যৌন নিপীড়নের এমন ঘটে ৮৯১টি। ২০২২ সালে এসব ঘটনা ঘটে ৬২১টি।
সমীক্ষা বলছে, ২০২৩ সালে গড়ে সপ্তাহে ১৭টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। সবথেকে বেশি ঘটেছে লাহোরে ৩৪৬টি, শেইখুপউরায় ৭৬টি ও ভাওয়ালনগরে ৬১টি। সেইসঙ্গে শিশু পর্নোগ্রাফির ১২টি ঘটনা ঘটেছে।