দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের সন্ত্রাস দমন স্কোয়াড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো যৌথ অভিযানে গুজরাট উপকূল থেকে ৮৬ কেজি মাদকসহ চৌদ্দ পাকিস্তানের নাগরিক গ্রেপ্তার করেছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬০২ কোটি রুপি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। তারা সন্ত্রাস দমন স্কোয়াড সদস্যদের ওপর তাদের নৌযান চালিয়ে দেওয়ার চেষ্টা করে। জবাবে স্কোয়াড সদস্যরা গুলি চালায় এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক সমুদ্রসীমা বরাবর অনুসন্ধান অভিযান চালিয়ে আসছিল নিরাপত্তা রক্ষীরা। এসব অভিযান চলাকালে ধরা পড়লেন মাদক কারবারিরা।
গুজরাট ও রাজস্থানে মেফিড্রোন মাদক জব্দ এবং ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের পর ১৪ পাকিস্তানিকে গ্রেপ্তার করল ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে যেসব মেফিড্রোন জব্দ করা হয় সেগুলোর মূল্য প্রায় ৩০০ কোটি রুপি।