দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যোগসূত্রের অভিযোগে বাণিজ্যিক কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের খবরের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। কোনোরকম প্রমাণ ছাড়াই এর আগেও একইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শনিবার জানিয়েছেন।
নেশন ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সবশেষ পদক্ষেপের সুনির্দিষ্ট বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরে অবগত ছিল না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুখপাত্র। এর আগেও নিছক সন্দেহের ভিত্তিতে নিষেধাজ্ঞার তালিকাভুক্তির অনেক উদাহরণ যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কারণে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে, ওই জিনিসগুলোর বৈধ বাণিজ্যিক ব্যবহার রয়েছে। ফলে নির্বিচারে রপ্তানি নিয়ন্ত্রণ প্রয়োগ এড়ানো এখানে গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার আগে আর্থ-সামাজিক উন্নয়নে প্রযুক্তির সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনার প্রয়োজন ছিল।”
বৈধ বাণিজ্যিক ব্যবহারকারীরা যাতে রপ্তানি নিয়ন্ত্রণের বৈষম্যমূলক নীতির শিকার না হয়, সেজন্য পাকিস্তান আলোচনার জন্যও প্রস্তুত ছিল জানিয়ে পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র বলেন, রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনীতির ব্যবহার প্রত্যাখ্যান করে পাকিস্তান।