দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ইসহাক দারকে উপপ্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার। রোববার (২৮ এপ্রিল) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
পাকিস্থানের জাতীয় দৈনিক "ডন" এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উপপ্রধানমন্ত্রী নিয়োগ পেলেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন ইসহাক দার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন।’
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসহাক দার পাকিস্তানের ক্ষমতাসীন শরিফ পরিবারের আত্মীয়। বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশ নিতে তিনি প্রধানমন্ত্রী শহবাজ শরিফের সঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন।
জানা গেছে, ইসহাক দারের সঙ্গে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বড়ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা।
এম