দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরপ্রদেশের সরকার রাজ্যটিতে হালাল সার্টিফায়েড খাদ্যপণ্য নিষিদ্ধ করেছে। শনিবার (১৮ নভেম্বর) রাজ্য সরকারের খাদ্য কমিশনারের অফিস থেকে জারি করা নির্দেশে বলা হয়, এই নির্দেশনা তাৎক্ষণিক কার্যকর হবে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নিষিদ্ধ এই পণ্যের তালিকায় দুগ্ধপণ্য, চিনি, বেকারি পণ্য, পুদিনার তেল, নোনা স্ন্যাকস ও ভোজ্য তেলও রয়েছে। রাজ্যের ২০০৬ সালের নিরাপদ খাদ্য ও স্ট্যান্ডার্স আইন অনুযায়ী সেখানে হালাল সার্টিফায়েড খাদ্যপণ্য ও অন্যান্য পণ্য অবৈধ।
তাই দুগ্ধজাত পণ্য, চিনি, বেকারি পণ্য, পুদিনার তেল, নোনা স্ন্যাকস ও ভোজ্য তেল এই আইন অনুযায়ী নিষিদ্ধ এবং কেউ এসব পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তবে এসব পণ্য হালাল সার্টিফায়েড হিসেবে আমদানি করা হলে এই আইন কার্যকর হবে না।
শুধু খাদ্যপণ্যই নয়, হালাল সার্টিফায়েড লেখা সব ধরনের পণ্যের ক্ষেত্রেই এই আইন কার্যকর হবে বলে খাদ্য কমিশনারকে জানিয়ে দিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব। সেক্ষেত্রে মেডিসিন, মেডিকেল যন্ত্রপাতি, কসমেটিকস মজুত, বিক্রিও নিষিদ্ধ বলে গণ্য হবে।
এইউ