দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তামাকগাছের শুকনো পাতা আমাদের কাছে তামাক হিসেবে পরিচিত। তামাকগাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। এর শুকনো পাতা সাধারণত সিগারেট, বিড়ি, হুঁকা, পান খাওয়ার জর্দায় ও নস্যি হিসেবে গুলে ব্যবহৃত হয়।
তাই তামাক চাষ বৈধ কিনা? এই চাষ থেকে যে ইনকাম সেটি হালাল কিনা? এমন প্রশ্নের জবাবে দেশ টিভির নিয়মিত আয়োজন ‘ইসলামী জীবন ও জিজ্ঞাসা’র আলোচক বলেন, না। অবশ্য যেটা মানুষের ক্ষতি করে এবং ক্ষতি রয়েছে, মানুষ ধুঁকে ধুঁকে তামাক জাতীয় পণ্যের জন্য মারা যায়, এ জাতীয় ব্যবসা-বাণিজ্য, বাজারজাত করা, সহযোগিতা করা, এটা ইসলামে বৈধ না।
এটা আমাদের দেশের কিছু কিছু জায়গায় চাষ করা হয়। মুমিন তো আসলে কারও জন্য ক্ষতির কারণ হতে পারে না। মুমিন নিজেও যেমন ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি অন্যের ক্ষতিরও কারণ হবে না। খেয়াল রাখতে হবে, ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্মের অনুসারীরা কাউকে ক্ষতি করবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না।
বিস্তারিত দেখুন ভিডিওতে...