দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে বাড়িতে রসগোল্লা কম পড়ায় মারপিটের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৬ জন জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগরার শামসাবাদ থানা এলাকার। গত রোববার রাতে একটি বিয়েবাড়িতে গোলমাল হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসএইচও অনিল শর্মা জানান, রোববার রাত ১২টার পর বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঝামেলা শুরু হয়। অতিথিদের মধ্যে কেউ কেউ রসগোল্লা খেতে চেয়েছিলেন। কিন্তু রসগোল্লা ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকেই ঝামেলার শুরু।
এমন সময় এক অতিথি প্রশ্ন তোলেন ‘রসগোল্লা এত কম কেন?’ এমন কথার প্রেক্ষিতে দু’পক্ষের মধ্যে বচসা হয়। কথা কাটাকাটি থেকে যা মারপিটে রূপ নেয়। দু’পক্ষের মোট ছ’জন আহত হন।
পুলিশ এলে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।
আহতরা হলেন ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাস, ধর্মেন্দ্র এবং পবন। তারা বর এবং কনের পরিবারেরই সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বিয়ে বাড়ির এই মারামারির ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। কারা, কাদের ওপর আক্রমণ করলেন, কীভাবে মারপিট শুরু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এম