• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজে ভাসছে আইফোন-দামি সুগন্ধি, কারণ নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৬, ১৯:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নীল সমুদ্রের পানিতে ভাসছে আইফোনের বাক্স, দামি সুগন্ধির বোতল আর পণ্যের প্যাকেট। ছোট ছোট নৌকায় করে সেগুলো তুলে নিচ্ছেন কয়েকজন। প্রথম দেখায় দৃশ্যটি কোনো দুর্ঘটনাস্থলের চেয়ে ভাসমান পণ্যের বাজার বলেই মনে হতে পারে। কিন্তু এর পেছনে রয়েছে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার ঘটনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে পণ্য নিয়ে যাত্রা করা জাহাজটিতে আইফোন ও দামি সুগন্ধিসহ বিভিন্ন পণ্য ছিল।

যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ভিডিওতে ডুবে যাওয়া জাহাজের কাছাকাছি সমুদ্রের পানিতে আইফোনের বাক্স ও সুগন্ধির প্যাকেট ভাসতে দেখা যায়। ছোট নৌকায় থাকা লোকজনকে সেখান থেকে পণ্য সংগ্রহ করতেও দেখা গেছে।

বুধবার অজ্ঞাত একটি বস্তু বা ক্ষেপণাস্ত্রসদৃশ আঘাতে আগুন ধরে যাওয়ার পর জাহাজটি ডুবে যায় বলে সামুদ্রিক কর্মকর্তারা জানিয়েছেন। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি পণ্যবাহী কনটেইনার ছিল। এর মধ্যে দামি সুগন্ধি ও আইফোনও ছিল। জাহাজটি ডুবে যাওয়ার পর পণ্যগুলো পানিতে ছড়িয়ে পড়ে এবং ছোট নৌকায় করে সেগুলো সংগ্রহের দৃশ্য দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কীভাবে ডুবল জাহাজ?

জাহাজটি ঠিক কীভাবে ডুবেছে, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে পার্থক্য রয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌ-মাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়। অন্যদিকে, সামুদ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছিল এবং এরপর আগুন ধরে যায়। ফলে জাহাজডুবির সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্রও এ অঞ্চলে সামরিক তৎপরতা চালাচ্ছে।

এর আগে গত ৬ অক্টোবর ওমান উপসাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঐতিহ্যবাহী পালতোলা নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের দাবি, নৌযানটি মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর ওপর নজরদারি চালাচ্ছিল এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করছিল। হামলার আগে নৌযানটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়। পরে নৌযানটি ধ্বংস করা হয়। ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালির কাছে আরেকটি জাহাজডুবির ঘটনাও ঘটেছে। অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্কবাহী জাহাজ ‘কেপ দাও’ ২৩ সেপ্টেম্বর একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়েক সপ্তাহ পর জাহাজটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় একজন নাবিক নিহত হন। অন্য নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছিল।

১০ দিনে বেড়েছে বাণিজ্যিক জাহাজে হামলা

হরমুজ প্রণালির আশপাশে গত ১০ দিনে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ইরান বলেছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে হামলা জোরদার করা হচ্ছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে ট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলাসহ অন্তত পাঁচটি ঘটনার খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে পরিবহন করা হতো। ফলে এ অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার চেষ্টা করছে ইরান। ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে দেশটি সামুদ্রিক চলাচল সীমিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে নতুন কৌশল প্রয়োগ করছে তেহরান। তাদের ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য তেলের দাম উঁচু রাখা এবং ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলা।

আরও পড়ুন

মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা,  ধ্বংসের দাবি সৌদির

সৌদি জোটের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার কৌশল অব্যাহত রাখার ঘোষণা হুতিদের

বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো দেশকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি হুতিদের

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

/অ

  • হরমুজ প্রণালি
  • আইফোন
  • জাহাজ
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ
হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ
হরমুজে নৌমাইনে আঘাত লেগে ডুবল পণ্যবাহী জাহাজ: ইরান
হরমুজে নৌমাইনে আঘাত লেগে ডুবল পণ্যবাহী জাহাজ: ইরান
হরমুজে জাহাজে হামলা হলে ইরানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
হরমুজে জাহাজে হামলা হলে ইরানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
হরমুজে নিষিদ্ধ এলাকায় ট্যাংকারে আগুন, দাবি ইরানের
হরমুজে নিষিদ্ধ এলাকায় ট্যাংকারে আগুন, দাবি ইরানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।