দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বোমা ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কোনো দেশের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। তবে দেশের ভেতরে বিভক্তি তৈরি হলে শত্রুপক্ষ নিজেদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, এক বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।
তিনি বলেন, বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো সমাজকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। কিন্তু আমরা যদি বিভক্ত হয়ে পড়ি এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, তাহলে শত্রু তার লক্ষ্য অর্জন করবে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, সামনে যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেগুলো মোকাবিলায় জাতীয় সংহতি ও ঐক্য জোরদার করার পথ খুঁজে বের করতে হবে। প্রতিকূলতার মুখে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
সূত্র: আল জাজিরা
এমএস/