দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এমন প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে চায় তার দেশ, যাতে কোনো শত্রু ইরানে হামলা চালানোর সাহস না পায়। ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তিতে ইরানের সাম্প্রতিক অর্জন দেশটির মানবসম্পদ ও বৈজ্ঞানিক সক্ষমতার পরিচয় বহন করে বলেও মন্তব্য করেছেন তিনি।
আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে ইসলামশাহরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পেজেশকিয়ান।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তিতে ইরানের সাম্প্রতিক অর্জন দেশটির মানবসম্পদ ও বৈজ্ঞানিক সক্ষমতার মূল্যবান দিকগুলো তুলে ধরেছে।
তবে বর্তমান অবস্থার চেয়ে আরও ভালো করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা বর্তমান অবস্থার চেয়ে আরও অনেক ভালো করতে পারি, যাতে ইরান এমন এক অবস্থানে পৌঁছায়, যেখানে কোনো শত্রু হামলা চালানোর সাহস পাবে না।’
এই লক্ষ্য অর্জনে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘সক্ষম মানুষ তৈরিতে শিক্ষার ভূমিকা মৌলিক।’
সূত্র: আল-জাজিরা
/অ