দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তবে জাহাজটির নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির এক বিবৃতির বরাতে বলা হয়, বুধবার সকালে জাহাজটি নৌমাইনে আঘাত হানে। ওই সময় জাহাজটি ইরানের ভাষায় ‘অবৈধ ও বিপজ্জনক পথে’ চলাচল করছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে জাহাজটিকে পানিতে একদিকে হেলে থাকতে দেখা যায়। এ সময় জাহাজটি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল। সম্প্রচারমাধ্যমটির তথ্য অনুযায়ী, জাহাজটিতে ২ হাজার ৫০০টি পণ্যবাহী কনটেইনার ছিল। তবে জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা না করতে জাহাজগুলোকে বারবার সতর্ক করেছে তেহরান। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ওমানের উপকূলের কাছাকাছি একটি পথে চলাচলে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এর আগে সিঙ্গাপুরের দুটি পণ্যবাহী জাহাজে ছোড়া অস্ত্রের আঘাতে হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে একটি জাহাজ ডুবে যায়, আর অন্যটি নিরাপদে বন্দরে পৌঁছায়।
সূত্র: আল-জাজিরা
/অ