• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

লিবিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ডুবেছে রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৬, ২২:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিবিয়ার একটি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার ভোরে লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে জাহাজটি জ্বালানি ও রসদ নেওয়ার জন্য ভেড়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ায় ফেরার প্রস্তুতির মধ্যে জাহাজটিতে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সরকার।

জেলেনস্কি আরও দাবি করেছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার দ্বিতীয় একটি জাহাজও আক্রান্ত হয়েছে। তাঁর ভাষ্য, পণ্যবাহী ওই জাহাজটি অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।

এদিকে, লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের উপকূলে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ইউক্রেন যে জাহাজে হামলার দাবি করেছে, এটি সেটিই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর ক্রেমলিন ওই অঞ্চলে ‘উত্তেজনা বৃদ্ধির’ বিষয়ে সতর্ক করেছে। তবে লিবিয়ায় হামলার ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি তারা।

সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি রাশিয়ার যুদ্ধের জবাবে ইউক্রেনের এ অভিযানকে ‘অনুকরণীয় অভিযান’ বলে অভিহিত করেন। তিনি জানান, রাশিয়ার নতুন যুদ্ধজাহাজগুলোর একটি করভেট ‘মারকুরি’ লক্ষ্য করে সাতটি নৌ-ড্রোন পাঠানো হয়েছিল। এতে জাহাজটি ডুবে যায়। এ ছাড়া একটি কেএ-২৭ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, দ্বিতীয় জাহাজটির নাম এমভি আঙ্গারা। এটি রাশিয়ার একটি কনটেইনারবাহী জাহাজ।

এদিকে, সোমবার বিকেলে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার ইউক্রেনের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাতে লিবিয়াকে জড়ানো যাবে না বলে বিবৃতিতে উল্লেখ করেছে তারা।

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক উদ্দেশ্যে দেশটির বন্দর ও বেসামরিক অবকাঠামো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

এর এক দিন আগে, শনিবার সকালে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়। স্পার্টা-২ নামের জাহাজটি রাশিয়ার বাল্টিক অঞ্চলের কালিনিনগ্রাদে যাচ্ছিল। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাল্টিক অঞ্চলে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার’ একটি বিপজ্জনক প্রবণতা। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। লিবিয়ায় রুশ জাহাজে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য দেবে। জেলেনস্কির বক্তব্যের বিষয়ে তাঁরা অবগত রয়েছেন বলেও জানান পেসকভ।

রোববারের হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআই)। সংস্থাটি অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, ‘লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে পারে না এবং হওয়া উচিতও নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও যাচাই করে বিবিসি জানিয়েছে, হামলার শিকার জাহাজটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। স্যাটেলাইট চিত্রেও বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, তাদের উচ্চ রেজল্যুশনের ছবিতে শনিবার বন্দরে রাশিয়ার নৌবাহিনীর প্রজেক্ট ২০৩৮০ স্টেরেগুশ্চি শ্রেণির করভেট ‘মারকুরি’কে নোঙর করা অবস্থায় দেখা যায়। রোববারের ছবিতে জাহাজটির অধিকাংশ অংশ উল্টে ডুবে যেতে দেখা গেছে; শুধু সামনের অংশ পানির ওপরে ছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই প্রশাসনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষকে সমর্থন দেয়নি। তবে মস্কো ও কিয়েভের সঙ্গে তাদের সম্পর্কের ধরন আলাদা। দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) প্রধান খলিফা হাফতারের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

পূর্বাঞ্চলভিত্তিক কর্তৃপক্ষের অভিযোগ, ত্রিপোলি সরকার ইউক্রেনের সামরিক সদস্যদের আশ্রয় দিচ্ছে এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য লিবিয়ার ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। পূর্বাঞ্চলভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, নাম বা পরিচয় প্রকাশ না করা রুশ জাহাজটি বিদ্যমান সামুদ্রিক চুক্তির আওতায় বেনগাজি বন্দরে অবস্থান করছিল।

জিএনএস আরও জানিয়েছে, রোববারের ঘটনার তদন্ত চলছে। হামলার উৎস ও দায়ীদের শনাক্ত করতে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। লিবিয়ার বন্দরের ভেতরে জাহাজে হামলাকে সামুদ্রিক নিরাপত্তার লঙ্ঘন ও দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে তারা। একই সঙ্গে বলেছে, লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা সীমান্তের বাইরের অন্য কোনো সংঘাতের অংশ নয়।

অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি (জিএনইউ) বিদেশি বাহিনীকে আশ্রয় দেওয়া এবং তাদের লিবিয়ার স্থাপনা ব্যবহারের সুযোগ করে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বন্দর ও বেসামরিক স্থাপনা বিদেশি সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। এতে নাগরিকদের জীবন এবং জাতীয় স্থাপনা ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় দেশটিতে প্রতিদ্বন্দ্বী দুই প্রশাসনের সৃষ্টি হয়।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে বেনগাজির দূরত্ব ২ হাজার কিলোমিটারের বেশি। এর আগে গত মার্চে রাশিয়া অভিযোগ করেছিল, লিবিয়া ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে তাদের তেলবাহী জাহাজ ‘আর্কটিক মেটাগাজে’ লিবিয়ার উপকূল থেকে উৎক্ষেপণ করা চালকবিহীন সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলার পাশাপাশি দেশটির তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর মাধ্যমে তেল ও গ্যাস রপ্তানির সক্ষমতা বাধাগ্রস্ত করছে এ ধরনের হামলা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) গবেষক জালেল হারচাউইয়ের মতে, এ ধরনের হামলা ক্রেমলিনের জন্য বিব্রতকরও।

আরও পড়ুন

জেনসেন হুয়াংকে ফের সিইও করায় এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি ঠেকাতে ব্যর্থতা, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

তবে এবারের ঘটনায় শুধু মস্কোই প্রতিক্রিয়া দেখাতে চাইবে না। পূর্ব লিবিয়ার সরকারের সঙ্গে চুক্তির অংশ হিসেবে জাহাজটি সেখানে অবস্থান করছিল। ওই সরকার খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর মিত্র। হারচাউই বলেন, হাফতার এ হামলাকে ব্যক্তিগত অপমান হিসেবে নিতে পারেন। ইউক্রেনীয়দের কে আশ্রয় দিচ্ছে, সে বিষয়ে হাফতার পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হতে পারে।

সূত্র: বিবিসি

এমএস/

  • রাশিয়া
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
লিবিয়ার নৌঘাঁটিতে সি-ড্রোন হামলায় রুশ জাহাজে বিস্ফোরণ
লিবিয়ার নৌঘাঁটিতে সি-ড্রোন হামলায় রুশ জাহাজে বিস্ফোরণ
চীন-রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প
চীন-রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর কিয়েভের সেতু ও রেলস্টেশনে রাশিয়ার হামলা
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর কিয়েভের সেতু ও রেলস্টেশনে রাশিয়ার হামলা
সামরিক শক্তির জানান দিতে এশিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন
সামরিক শক্তির জানান দিতে এশিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X