দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ আপাতত বন্ধই রাখছে ইরান। তেহরানের স্পষ্ট বার্তা—নির্ধারিত সাত দফা শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না তারা। শুধু তাই নয়, নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দিতেও প্রস্তুত ইরান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্লামেন্টের অধিবেশনে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালিবাফ বলেন, নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। যুক্তরাষ্ট্রের হুমকি, অপমান ও অব্যাহত অর্থনৈতিক চাপকে দুর্বলতার লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত তেহরান। প্রতিপক্ষ ভুল হিসাব করলে যুদ্ধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, যুদ্ধের ক্ষতি শুধু ইরানকে বহন করতে হবে না। শত্রুপক্ষকে সহযোগিতাকারীদেরও এর মূল্য দিতে হবে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণে আগুন লাগার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তাদের অভিযোগ, জাহাজ দুটি পরিচয় শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। নিরাপদে চলাচলের জন্য ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছে নৌবাহিনী।
এ ছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বিকল্প দক্ষিণ নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে সহায়তার অভিযোগে ২৬টি টাগবোট কালো তালিকাভুক্ত করেছে ইরানের গালফ ওয়াটারওয়ে ম্যানেজমেন্ট অথরিটি। তথ্যসূত্র: ফার্স নিউজ
এমজে