দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান কমান্ডার দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে মিলে ফেব্রুয়ারিতে শুরু করা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় যুদ্ধের সূচনা হয়।
পরে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।
সূত্র: আল জাজিরা
এমএস/