দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে অঙ্গরাজ্যটির ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল বা ৬৪ দশমিক ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
সক কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে দুর্ঘটনায় কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি কিংবা মাটিতে থাকা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
সূত্র: আনাদোলু এজেন্সি
/অ