• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি প্রতীকী
ছবি প্রতীকী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছর এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে অঙ্গরাজ্যটিতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ (সিডিপিএইচ) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি ক্যালিফোর্নিয়ায় এই ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট নাইল ভাইরাস পর্যবেক্ষণ দপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অঙ্গরাজ্যটির ২৪টি কাউন্টিতে মোট ৬১৭ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

জনস্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। শুধু এই কাউন্টিতেই ৩৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২৫ জন।

অন্যান্য কাউন্টির মধ্যে অরেঞ্জ কাউন্টিতে ৮ জন, বাটে কাউন্টিতে ৩ জন, গ্লেন ও স্যাক্রামেন্টো কাউন্টিতে ২ জন করে এবং কিংস, স্ট্যানিস্লাউস, টুয়লামনি ও ইয়োলো কাউন্টিতে ১ জন করে মারা গেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথম ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে চলতি বছরটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হিসেবে রেকর্ড গড়ল। এর আগে ২০১৫ সালে অঙ্গরাজ্যটিতে সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছিল।

জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মানুষ ছাড়াও পরিবেশে ভাইরাসটির বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। এ বছর ক্যালিফোর্নিয়ার ২৯টি কাউন্টি থেকে সংগৃহীত ৪ হাজার ১৮২টি মশার নমুনায় ওয়েস্ট নাইল ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ২৫টি কাউন্টিতে অন্তত ৮০০টি মৃত পাখির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজার / জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বড় সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ যুদ্ধবিমান

বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের স্বাভাবিক গড়ের চেয়ে বেশি তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। এই উষ্ণ ও আর্দ্র পরিবেশ মশার বংশবিস্তার এবং ভাইরাসের দ্রুত সংক্রমণের জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। ফলে বছরের শেষ দিকে এসেও মশার উপদ্রব এবং সংক্রমণের হার কমছে না।

ওয়েস্ট নাইল ভাইরাস মূলত সংক্রমিত পাখির মাধ্যমে ছড়ায়। মশা যখন আক্রান্ত পাখিকে কামড়ায়, তখন মশাটি ভাইরাস বহনকারী হয়ে ওঠে এবং পরবর্তীতে ওই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি প্রবেশ করে। এটি মানুষ থেকে মানুষে সাধারণ স্পর্শে ছড়ায় না। তথ্যসূত্র: ফ্রান্স২৪

এমজে

  • ক্যালিফোর্নিয়া
  • যুক্তরাষ্ট্র
  • ওয়েস্ট নাইল ভাইরাস
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
হামে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
হামে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
মার্কিন শুল্ক প্রস্তাবে রপ্তানি সংকটের শঙ্কা, শুল্ক কমাতে কূটনৈতিক তাগিদ
মার্কিন শুল্ক প্রস্তাবে রপ্তানি সংকটের শঙ্কা, শুল্ক কমাতে কূটনৈতিক তাগিদ
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X