দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১২টা ৩২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ২২ ডলারে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪২ ডলারে পৌঁছায়। এর আগের দিন মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ডের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাতের আশঙ্কা তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে সৌদি আরবের মতো বড় তেল উৎপাদনকারী দেশের জ্বালানি অবকাঠামোতে হামলার খবর বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
তবে একদিকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও অন্যদিকে বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলছে। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য অতিরিক্ত সরবরাহ, এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা চলছে। তথ্যসূত্র: রয়টার্স
এমজে