দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি আকাশচুম্বী ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
সৌদি নেতৃত্বাধীন জোটও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
এর আগে চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরেও হামলা চালায় হুথিরা। এ ছাড়া গত ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলার ঘটনা ঘটে। তথ্যসূত্র: এএফপি
এমজে