দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ’ এলাকা দিয়ে চলাচলের সময় একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। ট্যাংকারটির অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ ছিল বলেও জানিয়েছে দেশটির নৌবাহিনী।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ইরানের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্বদিকে চলাচলকারী ট্যাংকারটি তার অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রেখে একটি ‘নিষিদ্ধ’ এলাকা অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী ট্যাংকারটির অবস্থান শনাক্ত করেছিল। তবে কী কারণে বা কীভাবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, ওমান উপসাগর ও আরব সাগরে তারা নতুনভাবে সামরিক অবস্থান সাজিয়েছে। এসব এলাকায় নৌযান চলাচল এবং বিদেশি পক্ষগুলোর কার্যক্রম সার্বক্ষণিক ও তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া, ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী নিজেদের ইলেকট্রনিক ব্যবস্থা সচল রাখার আহ্বান জানিয়েছে ইরানের নৌবাহিনী। নিরাপদে চলাচল নিশ্চিত করতে ইরানের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: আল-জাজিরা
/অ