দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবকে সহায়তা করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে অনুরোধ জানাতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, গোষ্ঠীটি ‘খুবই খারাপ আচরণ করছে’। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার মধ্যে এ মন্তব্য করলেন ট্রাম্প।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ১৮ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সৌদি আরবের স্বার্থ রক্ষায় সহায়তা করতে তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে অনুরোধ জানাতে পারেন। ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান, আমার মনে হয়, আমি যা অনুরোধ করব, তিনি তা-ই করবেন।’
সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে রিয়াদকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক।
এদিকে, ইরানের সঙ্গে অচলাবস্থা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ট্রাম্প আরও জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও তার আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল-জাজিরা
/অ