• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ, দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলনের নেতারা আটক

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৬, ২১:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করেন ‘ককরোচ’ আন্দোলনের নেতারা। মঙ্গলবার ব্যারিকেড টপকে সেখানে ঢোকার পর তাঁদের আটক করে পুলিশ। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে চলতি মাসজুড়ে দেশটিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন আন্দোলনটির সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সমালোচকদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন কোনো দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের দাবি, ভুলভাবে বাদ পড়া ভোটাররা পুনরায় নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বৈধ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে।

সোমবার বিরোধী দলগুলোর আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজারো মানুষ অংশ নেন। এর আগে সপ্তাহান্তে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে পুলিশি অভিযানে দলটির নেতাসহ হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়।

সোমবার দিল্লি পুলিশ জানায়, রাজধানীর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত জন্টর মন্তরকে আর আনুষ্ঠানিক বিক্ষোভস্থল হিসেবে নির্ধারণ করা হচ্ছে না। বিক্ষোভের জন্য নতুন তিনটি স্থানও চিহ্নিত করা হয়েছে। এর প্রতিবাদে সিজেপির নেতারা জন্টর মন্তরে প্রবেশ করে স্থানটি পুনরুদ্ধারের চেষ্টা করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সিজেপির দাবি, দলটির নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্দেসহ প্রায় ২০ জন ওই স্থানে প্রবেশের পর আটক হন। দলটির সরাসরি সম্প্রচার করা ভিডিওতে প্রায় এক ডজন মানুষকে ফটক ও ব্যারিকেড টপকে ভেতরে ঢুকতে দেখা যায়। এ সময় তাঁরা ভারতের জাতীয় পতাকা নাড়িয়ে স্লোগান দেন। পরে পুলিশ তাঁদের আটক করে। এ বিষয়ে দিল্লি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক মাসে সরকারি স্কুলের অবকাঠামো থেকে শুরু করে কর্মসংস্থান—বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসছে তরুণদের এই সংগঠন। গত ১২ বছরে মোদি ও তাঁর দলের জন্য এটিকে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের শুরুতে জন্টর মন্তরে সংগঠনটির সমর্থকদের কয়েক সপ্তাহের অবস্থান কর্মসূচির পর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার দিল্লির ব্যবসায়িক কেন্দ্র কনট প্লেসেও বিক্ষোভ হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করলে প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্রসংগঠনের কয়েক ডজন সদস্যকে পুলিশ বাসে তুলে নিয়ে যায়। পূর্বাঞ্চলীয় শহর পাটনাতেও বিক্ষোভ মিছিলের সময় বামপন্থী ছাত্রসংগঠনের একটি ছোট দল পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।

সপ্তাহান্তের ঘটনাগুলোর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের আটক করার প্রতিবাদে নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রায় ১৫০ সাংবাদিক সমবেত হয়ে মিছিল করেন।

গত মাসে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন, নিবন্ধনপ্রক্রিয়া ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই সহকারী অভ্যন্তরীণভাবে বেশ কয়েকটি উদ্বেগের কথা জানিয়েছিলেন। এরপর থেকেই বিক্ষোভ আরও জোরালো হয়।

গত বছর শুরু হওয়া ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাদ পড়াদের মধ্যে প্রায় ২ কোটি ৮০ লাখ মৃত, ৬ কোটি ৩০ লাখ অন্যত্র চলে গেছেন এবং ৩ কোটি মানুষকে খুঁজে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

ডেটা সেন্টার ছাড়াই নিজে নিজে ছড়িয়ে পড়তে পারে এআই মডেল, অ্যানথ্রপিকের সতর্কতা

রাশিয়ার পরোক্ষ যুদ্ধ, ইরানের তৎপরতা ও এআই: তিন ঝুঁকিতে যুক্তরাজ্য

রাশিয়ার অগ্রযাত্রার সক্ষমতা ভেঙে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

বিরোধী দলগুলোর অভিযোগ, এই বাদ দেওয়ার প্রক্রিয়ায় মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ভোটাররা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মতে, এসব ভোটারের বড় অংশ হিন্দুত্ববাদী বিজেপিকে সমর্থন করার সম্ভাবনা কম। তবে নির্বাচন কমিশন ও বিজেপি—উভয় পক্ষই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ককরোচ জনতা পার্টি
এ সম্পর্কিত আরও খবর
ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আবারও রাজপথে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’
নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আবারও রাজপথে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’
ভারতে ‘ককরোচ’ আন্দোলনের পরবর্তী লক্ষ্য স্কুল, মোদির সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ
ভারতে ‘ককরোচ’ আন্দোলনের পরবর্তী লক্ষ্য স্কুল, মোদির সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ
‘আমি লড়াই থামাব না’—আটকের অভিযোগে সুপ্রিম কোর্টে ছাত্র আন্দোলনের কর্মী
‘আমি লড়াই থামাব না’—আটকের অভিযোগে সুপ্রিম কোর্টে ছাত্র আন্দোলনের কর্মী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।