দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে যেকোনো হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের কথিত হামলা ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘হামলা মোকাবিলা এবং সামুদ্রিক পথে নৌযান চলাচল সচল রাখার মাধ্যমে আমরা ইরানের বৈরী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের কথিত হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক নজর রাখছে জানিয়ে ওই কর্মকর্তা একে ‘অযৌক্তিক আগ্রাসন’ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্র তার জবাব দেবে।
সূত্র: আল-জাজিরা
/অ