দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের দিল্লিতে আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকে এবং দলটির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তবে আগামী এক বছর তারা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন না, এমন শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
সিজেপির আইনবিষয়ক প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকালে দিল্লির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির নির্দেশ দেন।
শনিবার দিল্লিতে অবতরণের কয়েক মিনিট পর বিমানের ভেতর থেকেই তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এর আগে জানায়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে বিমানবন্দরের আকাশপথ পরিচালনা নিয়ন্ত্রণকেন্দ্রের অনুরোধে উড়োজাহাজটিকে আর১২ নম্বর নির্দিষ্ট স্থানে নেওয়া হয়।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, শেষ মুহূর্তে উড়োজাহাজটির অবস্থান পরিবর্তন করা হয়েছিল। সেটি পৌঁছানোর আগেই সেখানে পুলিশ ও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপেক্ষা করছিলেন।
আটকের পর প্রথমবারের মতো অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দেখা যায় আদালতে নেওয়ার সময়। রোববার সকালে মুক্তির পর তাদের প্রথম দৃশ্যও প্রকাশ্যে আসে। সেখানে তাদের হাসতে, কথা বলতে এবং ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা যায়।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই তাদের আটক করা হয়েছিল।
/অ