দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে লোহাগড়া উপজেলার কালনায় মধুমতি সেতু এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল ও টিপু সুলতান।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা বিএনপির সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্যসচিব আরিফুজ্জামান মিলন, কৃষকদলের সদস্যসচিব শোয়েব মিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্যসচিব মামুন গাজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এ সময় তাঁরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার সুসংহত করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এমএস/