দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা শহিদুল মোল্যা ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীম, মাহমুদুল ইসলাম ও চৌধুরী আনিচুর রহমানসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা দায়িত্বশীল কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হুমায়ুন কবীর বলেন, বেন্দারচর ও বড়দিয়াবাজার এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, শুক্রবার বিকেলে কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা বেন্দারচর এলাকার ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহীনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫) আহত হন। তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীনুর মোল্যা ও সোহেল মোল্যার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
নিহত সোহেল মোল্যা বড়কালিয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে। শাহীনুর মোল্যা ছোটকালিয়া গ্রামের নিছার উদ্দিনের ছেলে।
যে আই