দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মিথিলা নজরী রিস্তির বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাংশ শিক্ষার্থী। ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে প্রতিষ্ঠানটির জাতীয় ছাত্রশক্তি।
রোববার (২২ নভেম্বর) সকালে ক্যাম্পাসের দক্ষিণ গেটের সামনে ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন ছবি নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় রিস্তির ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির প্রতি সমর্থন এবং জুলাই আন্দোলনের পক্ষে দেওয়া বিভিন্ন পোস্টের স্ক্রিনশট প্রদর্শন করেন তার সহপাঠীরা। পাশাপাশি তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের দাবি, মিথিলা রিস্তি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আওয়ামী লীগের একটি পোস্ট ব্যঙ্গাত্মকভাবে শেয়ার করার কারণেই তাকে আটক করা হয়েছে। মামলাটিকে মিথ্যা ও ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলেও অভিযোগ করেন তারা।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীনিবাস থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করেন ছাত্রদলের নেতারা। পরে ক্যাম্পাস প্রশাসনের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।
অন্যদিকে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের লাঠি হাতে কর্মসূচিতে অংশ নেওয়া একটি দলীয় ছবিতে মিথিলা রিস্তিকে দেখা গেছে। ছাত্রলীগের ঢাকা মহানগর নেতাদের সঙ্গে তার একটি গ্রুপ ছবিও প্রকাশ্যে এসেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘শেখের বেটি’ ও ‘ডিসেম্বর’সহ কয়েকটি শব্দসংবলিত নোটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি ও পোস্টের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ করে আসছেন ছাত্রদল নেতারা।
তবে একই ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ‘আলহামদুলিল্লাহ’ লেখা পোস্ট, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থন জানানো পোস্টও দেখা গেছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের পক্ষেও পোস্ট দিয়েছেন তিনি।
ছাত্রলীগ নেতাদের সঙ্গে প্রকাশিত ছবি এবং ফেসবুকে বিএনপির প্রতি সমর্থনসূচক পোস্ট দুই ধরনের বিপরীতমুখী তথ্য সামনে আসায় মিথিলা নজরী রিস্তির রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।
যে আই