দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন নিষেধাজ্ঞার চাপে আগামী দুই দিনের মধ্যে বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন কার্যক্রম চালাতে সমস্যায় পড়বে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন বন্ধ হয়ে যাবে।
ইরানের এয়ারলাইনগুলোর ফ্লাইট এখনো যেসব দেশে পরিচালিত হচ্ছে, সেসব দেশের উদ্দেশে তিনি বলেন, এসব বিমান অবতরণ করলেও তাদের জ্বালানি বা অবতরণসেবা দেওয়া যাবে না। এমনকি তাদের টিকিট বিক্রি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের ওপর নতুন এক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করে। এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে এখনো কার্যক্রম চালিয়ে যাওয়া ইরানের অবশিষ্ট ২৭টি এয়ারলাইনকে কার্যত বন্ধ করে দেওয়া।
সূত্র: আল জাজিরা
এমএস/