দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ইয়েমেনের জনগণের ওপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য ধরে রাখলে ওয়াশিংটনের সঙ্গে সংঘাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হুথি নেতা আবদেল-মালিক আল-হুথি।
সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে সংঘাত বাড়ানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
আল-হুথি বলেন, আঞ্চলিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে কিছুটা ব্যস্ত থাকায় সৌদি সরকারের জন্য সমস্যা তৈরি হয়েছে। তারা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশগ্রহণ চায় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে সোমবার সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারি বাহিনী জানিয়েছে, তারা তাইজ শহরের পশ্চিম ও দক্ষিণে হুথিদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি সম্মুখসারির অবস্থান পুনর্দখল করেছে।
ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে ইয়েমেনি সরকারি বাহিনীর দীর্ঘদিনের সংঘাতের মধ্যেই নতুন করে এই উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/