দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্যোতিষীক পূর্বাভাষ করা হয় জীবনকে সব প্রতিকূলতা থেকে রক্ষা করে আমাদের জীবন কে সুখ ও স্বাচ্ছন্দময় করে তোলার জন্য। কিছু কিছু গ্রহের গতি প্রকৃতির কারণে জীবন চলার পথ অনেক সময় পরিবর্তিত রূপ ধারণ করে। তবে তা কখনই দীর্ঘস্থায়ী নয়। যাদের জন্ম এ সপ্তাহে তারা সবাই কন্যা রাশির জাতক বা জাতিকা। আর মৃত্তিকা রাশি। সৌরজগতের সূর্যের নিকটতম গ্রহ বুধ এ রাশির অধিপতি। বুধ সকল প্রকার যোগাযোগের কারক। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও ব্যবসা বাণিজ্যের কারক। অধিকাংশ কন্যার জাতক ব্যবসায়ী বা জ্ঞান বিজ্ঞানের সাধনাকে পেশা হিসেবে বেছে নেন। কন্যা রাশি শুদ্ধতার প্রতীক বলেই কন্যার জাতক শুদ্ধমনের অধিকারী, শিশু সুলভ মানসিকতার কারণে সকলের কাছেই সমাদৃত। বেশিক্ষণ কারও ওপর অভিমান বা রাগ করে থাকতে পারেন না। সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন। প্রয়োজন ফুঁড়লে কন্যার জাতক-জাতিকাকে লোকে ভুলে যায়। কন্যা রাশি হলে আপনি চট করে কারও মুখের ওপর ‘না’ বলেতে পারেন না। এটাই আপনার বড় দুর্বলতা। কন্যা রাশির জাতক জাতিকার উন্নতির জন্য সর্বদা উৎকৃষ্টমানের পান্না ধারণ করা উচিৎ।
এ সপ্তাহে (২৫ আগস্ট ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩) বুধ, শুক্র ও শনির বক্র অবস্থান, রবির নিজ রাশিতে গোচর ও চন্দ্রর বৃশ্চিক, ধনু, মকর ও কুম্ভ রাশিতে গমনে কি ঘটবে তার পূর্বাভাষ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): ঋণ পরিশোধের চেষ্টায় সফলতা দিয়েই সপ্তাহের শুরু। পরধন প্রাপ্তির সম্ভাবনা। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার স্বপ্নপূরণ হবে। কর্মময় জীবনে হঠাৎ করেই সৌভাগ্যের সাক্ষাৎ পাবেন। মধ্যভাগে চাকরি পরিবর্তন বা লাভের যোগ। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নতুন করে সম্পর্ক হতে চলেছে। আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির সময়। বড় ভাই বোনের সাহায্য পাবেন। বন্ধুর কাছ থেকে হঠাৎ করেই কোনো প্রস্তাব আসবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): বিবাহশাদীর যোগ প্রবল। ব্যবসায়ীক জীবনে ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার উপযুক্ত সময়। দাম্পত্য জীবনে চলমান জটিলতা কাটিয়ে উঠবেন নিজের চেষ্টাতেই। আর্থিক ক্ষেত্রে কিছু টানাপোড়েন দেখা দিলেও তা বেশি ভোগাতে পারবে না। অশুভ ঋণের চক্র থেকে মুক্ত হবেন। শেষার্ধে ভাগ্য সহায় থাকবে। জীবিকার জন্য বিদেশ যাত্রায় আসবে সাফল্য। অসমাপ্ত উচ্চ শিক্ষায় গতি ফিরবে। কর্মক্ষেত্রে প্রভাবশালী লোকের সঙ্গে জটিলতায় না জড়ানোই হবে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কর্মক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটবে।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): শুরুতেই কিছু পুরোনো জটিলতা সমাধানের সুযোগ আসবে। পরিশ্রমীদের সাফল্য লাভের সময়। কাজে কর্মে আরও এগিয়ে যাবেন। সাংসারিক জীবনে আসবে সুখ শান্তি। অংশিদারী বাণিজ্যে সফল হবেন। লভাংশের টাকা ভোগের সময়। ডিভোর্সিদের পুনরায় বিয়ের প্রস্তাব আসবে। শেষার্ধে পরধন লাভের যোগ। মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সময়। শেষ দিকে বিদেশ যাত্রায় বাধা আসবে। রহস্যজনক কোনো ঘটনা আপনার ভাগ্যর মোড় ঘুরিয়ে দেবে।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতেই হারানো প্রেম ফিরে পাওয়ার সময়। সন্তানের সাফল্যে গর্ব করবেন। শিল্পী ও মেধাবীদের নিজের প্রতিভা দেখানোর সময়। কর্মক্ষেত্রে চলমান জটিলতা কাটাতে সহকর্মী সাহায্য পাওয়া যাবে। ব্যবসায় নতুন কর্মচারী নিয়োগ করার সময়। শেষার্ধে দাম্পত্য জীবনে আসবে সাফল্য। ব্যবসায়ীক কাজে বাধা আসলেও তা নিজের দক্ষতা ও পূর্বাভিজ্ঞতা দিয়েই সমাধান করতে পারবেন। শেষ দিকে ঝুঁকিপূর্ণ ব্যবসায় সফল হবেন। পুরোনো পাওনা দেনা মিটিয়ে সচ্ছলতার সময়।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরুতেই পারিবারিক জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। এ সময়ে গৃহভূমি আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি। প্রেম প্রণয়ে ও সন্তানের বিষয়ে সফল হওয়ার সময়। নিজের মেধা বুদ্ধি দিয়ে সফল হবেন। শেষার্ধে সব প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। প্রিয় মানুষদের কাছ থেকে বস্ত্র ও উপঢৌকন পাবেন। প্রতিবেশীর সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠবে। শেষ দিকে জীবনের অপূর্ণ স্বপ্ন পূরণের যোগ। চাকরিতে সফল হবেন। পাবেন সকলের সাহায্য।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): শুরুতেই ভাই-বোনের সংসারে শুভ কোনো ঘটনা ঘটবে। পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। সকল প্রকার বৈদেশিক যোগাযোগে আসবে আশাতীত সাফল্য। প্রত্যাশা পূরণের সময়। চাকরি লাভের চেষ্টায় আত্মীয়দের সাহায্য লাভ। শেষার্ধে সৃজনশীল মেধার ভিত্তিতে পুরস্কৃত হবেন। প্রেমে আসবে অভূতপূর্ব সাফল্য। শৈল্পিক কাজের জন্য বিদেশ ভ্রমণের যোগ। সহকর্মী ও কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পুরোনো ঝামেলা কাটিয়ে উঠবেন নিজের চেষ্টায়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই বকেয়া অর্থ লাভে সফল হবেন। ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। ফিরে আসবে আর্থিক সচ্ছলতা। বাড়িতে আসবে আত্মীয়স্বজন। সকল প্রকার বৈদেশিক যোগাযোগে আসবে অগ্রগতি। গণমাধ্যমে কাজের সুবর্ণ সময়। শেষার্ধে পারিবারিক সকল জটিলতা কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবেন। স্বপ্নপূরণ হওয়ার সময়। শেষ দিকে পড়াশোনায় উন্নতি করতে সক্ষম হবেন। প্রেম ভালোবাসায় সফলতার পাশাপাশি সৃজনশীল কাজে সম্মানিত হওয়ার সময়।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): গুরুত্বপূর্ণ সকল কাজই সপ্তাহর শুরুতে শেষ করুন। কোনো কাজই জমিয়ে রাখবেন না। একটি গুরুত্বপূর্ণ আইডিয়া বদলে দেবে আপনার জীবন। শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে হবে। আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময়। ব্যবসায়ীক কাজে সফল হবেন। বকেয়া বিল আদায়ে অগ্রগতির সময়। শেষার্ধে বিদেশ থেকে আসবে কাঙ্ক্ষিত সংবাদ। মধ্যস্থতার কাজে আর্থিকভাবে সফল হবেন। পারিবারিক ক্ষেত্রে বিজয়ী হওয়ার সময়। স্থাবর সম্পত্তি উদ্ধারের চেষ্টায় সফলতা।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। প্রতারণার বিষয়ে সাবধান থাকুন। রহস্যজনক ব্যয় বৃদ্ধি পাবে। মানসিক শক্তি দিয়ে সকল হতাশা নিরাশা ও ঋণাত্মক চিন্তাকে জয় করতে হবে। কর্মক্ষেত্রে বহু বাধা আসবে, তবে নিজের ধৈর্য ও দূরদর্শিতা আপনাকে এনে দেবে সফলতা। শেষার্ধে আর্থিক উন্নতির জন্য প্রবল পরিশ্রম করতে হবে। ব্যবসায় বকেয়া আদায়ে আসবে বাধা। শেষ দিকে যোগাযোগের চেষ্টা সফল হবেন। ভাই-বোনের উন্নতি আপনাকে আনন্দ দেবে। অপ্রত্যাশিত সুযোগ আসবে।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহের শুরুটা হবে আর্থিক সাফল্যের। ব্যবসায়ীকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আসবে বকেয়া অর্থ। বন্ধুদের পূর্ণ সাহায্য ও সমর্থন লাভের সময়। বিদেশ যাত্রায় চলমান জটিলতা দূর হবে। আইনগত সকল জটিলতা থেকে মুক্ত হবেন। মানসিক শক্তি আপনাকে সাহায্য করবে। শেষার্ধে ব্যক্তি ও পারিবারিক জীবনে সফলতা। কর্মজীবনে চলমান বঞ্চনা হবে দূর। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। শেষ দিকে রহস্যজনক উৎস থেকে অর্থ আসবে। সঞ্চয়ের চিন্তা বাস্তবায়নে বাধার আশঙ্কা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। কর্মজীবনে নতুন পদ পদবী আপনাকে আরও প্রতিষ্ঠিত করবে। ব্যবসায়ীক সকল বকেয়া আদায়ে জোর দিতে হবে। পারিবারিক জীবনে বড় ভাই বোনের পূর্ণ সাহায্য পাবেন। বন্ধুর কাছ থেকে আসবে বিনিয়োগের প্রস্তাব। শেষার্ধে বিদেশ ভ্রমণের যোগ। বৈদেশিক ব্যবসায় সফল হবেন। শেষ দিকে বিদ্যায় সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীক ও দাম্পত্য জীবনে আরও উদার হলেই ভালো।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই ভাগ্য উন্নতির সংবাদ আসবে জীবনে। উচ্চ শিক্ষার জন্য অব্যাহত প্রচেষ্টায় সাফল্য আসবে। কর্ম লাভের প্রচেষ্টায় প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। পিতার সঙ্গে চলমান মনোমালিন্য দূর হবে। কর্মক্ষেত্রে সফলতা আসবেই। শেষার্ধে আয় রোজগারের সকল ক্ষেত্রেই সফল হবেন। ব্যবসায়ীক জীবনে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবেনই উঠবেন। বাড়তি আয়ের চেষ্টায় আসবে অগ্রগতি। বিদেশ যাত্রার সুযোগ আসবে জীবনে। ভ্রমণ হোক বা বাণিজ্য বৈদেশিক কাজেই সফলতার সময়।
এম