দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। এ সিরিজের মাধ্যমেই বলিউডে শুভর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সনি লিভ ‘জ্যাজ সিটি’ সিরিজের টিজার প্রকাশ করে প্রকল্পটির ঘোষণা দেয়। টিজারে আরিফিন শুভকে দেখা গেছে ‘জিমি রয়’ চরিত্রে, যাকে ঘিরেই আবর্তিত হয়েছে পুরো গল্প। ভিন্ন ভিন্ন লুকে উপস্থিত হয়ে তিনি সত্তরের দশকের একটি রেট্রো আবহ তুলে ধরেছেন।
নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘জ্যাজ সিটি এমন একটি গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীত ও নীরবতাও গল্প বলে। চরিত্রের অনুভূতি প্রকাশে এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করেছে।’
জানা গেছে, এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। এটিই তার ক্যারিয়ারে একসঙ্গে সবচেয়ে বেশি ভাষায় অভিনয়ের কাজ।
‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সে সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম ও পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত সিরিজ ‘জুবিলি’-র সঙ্গে যুক্ত ছিলেন। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত শিল্পী রয়েছেন।
সনি লিভ জানিয়েছে, ‘জ্যাজ সিটি’ আগামী ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
এমএস/