• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

মেসিকে একপাশে দাঁড় করিয়ে অজয় দেবগন-টাইগার শ্রফকে সংবর্ধনা

বিনোদন ডেস্ক
  ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত সফরের অংশ হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তার G.O.A.T ইন্ডিয়া ট্যুর ২০২৫-এ কলকাতা ও হায়দরাবাদ সফর শেষে সেখানে হাজির হয়েছিলেন তিনি। তবে সেখানে ঘটে এক লজ্জাজনক ঘটনা। মেসিকে একপাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া হয় অভিনেতা অজয় দেবগন-টাইগার শ্রফকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে এক নজর দেখার জন্য হাজার হাজার ভক্ত জড়ো হয়। অনুষ্ঠান চলাকালীন ফুটবলের রাজপুত্রকে দাঁড় করিয়ে রেখে অভিনেতা অজয় দেবগন, টাইগার শ্রফকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে সেলিব্রিটিদের উপস্থিতি ও সম্মাননা পর্ব চলে। আর এতেই ক্ষিপ্ত হন মেসিকে দেখতে আসা দর্শকরা। তারা গ্যালারি থেকে আয়োজক ও উপস্থিত সেলেব্রেটিদের উদ্দেশ্যে দুয়ো ধ্বনি দিতে থাকেন।

মুম্বাইয়ের যেকোনো বড় অনুষ্ঠানের মতোই সেখানে বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো—কারিনা কাপুর খান তার ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খানকে নিয়ে আসেন, পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ এবং গীতা বসরাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও সস্ত্রীক উপস্থিত ছিলেন।

এদিকে স্টেডিয়ামের সেই দুয়োধ্বনির ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, টাইগার শ্রফকে মঞ্চে ডেকে ‘যুব আইকন’ এবং ‘ভারতের সর্বকনিষ্ঠ অ্যাকশন স্টার’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বাগি অভিনেতাকে প্রজেক্ট মহাদেবার মুখ হিসেবে সম্মানিত করা হয়।

এরপর অভিনেতা অজয় দেবগনকে মঞ্চে ডাকা হয়। তাকে এমন একজন অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার কাজ বরাবরই শৃঙ্খলা ও লক্ষ্যবোধের প্রতিফলন ঘটায়। তার অভিনীত ছবি ‘মাইদান’—যা ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিম-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি।

তবে টাইগার ও অজয় যখন মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করছিলেন, তখনই ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা তাদের জোরে জোরে দুয়ো দিতে শুরু করেন। এদিকে, অজয় ও টাইগারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মেসিকে ধৈর্য ধরে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যখন গোটা স্টেডিয়াম জুড়ে দর্শকদের ক্ষোভের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল।

অনুষ্ঠানের একটি ক্লিপ শেয়ার করে এক্স (টুইটার)-এ এক ব্যবহারকারী লেখেন, ‘ঘোষক—অনুগ্রহ করে ইয়ুথ আইকন টাইগার শ্রুফকে স্বাগত জানান। দর্শক—বুউউউউ!!!’

একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। তবে তিনি ‘গণপতি বাপ্পা’ বলতেই দর্শকরা ‘মোরিয়া’ ধ্বনি দিয়ে সাড়া দেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এই সব ঘটনার মধ্যেও মেসি ছিলেন সম্পূর্ণ শান্ত ও পেশাদার, হাসিমুখে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

এবি/

  • মেসি
  • অজয় দেবগন
  • টাইগার শ্রফ
এ সম্পর্কিত আরও খবর
৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি
৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি
কোচ হওয়ার চিন্তা নেই, অবসরে কি করবেন জানালেন মেসি
কোচ হওয়ার চিন্তা নেই, অবসরে কি করবেন জানালেন মেসি
নিজেকে ‘ভীষণ রকম অদ্ভুত’ মানুষ বললেন মেসি
নিজেকে ‘ভীষণ রকম অদ্ভুত’ মানুষ বললেন মেসি
মেসিকে ছাড়িয়ে ড্রিবলিংয়ে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল
মেসিকে ছাড়িয়ে ড্রিবলিংয়ে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।